রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

গাছ লাগান, জীবন বাঁচান: রাসুল (সা.) এর শিক্ষা মনে রাখুন

ডেস্ক রিপোর্ট।।

পৃথিবী ও প্রকৃতির প্রাণ হলো গাছ। গাছ বাঁচলে প্রকৃতি বাঁচে, পৃথিবীর আয়ু বৃদ্ধি পায় এবং মানুষেরও আয়ু বাড়ে। ইসলামে গাছ লাগানো ও সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

রাসুল (সা.) বলেছেন, যেকোনো মুমিন ব্যক্তি যদি গাছ লাগায় বা ফসল ফলায়, এবং তা থেকে মানুষ, পাখি বা প্রাণী আহার করে, তা তার জন্য সদকা হবে। এমনকি রোপণ করা গাছের ছায়ায় কেউ বসলেও এটি সদকার অংশ। (সহিহ বুখারী, সহিহ মুসলিম)

গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে রাসুল (সা.) বলেছেন, ধরুন কেয়ামত এসে গেছে, তখনও যদি আপনার হাতে একটি খেজুরের চারা থাকে, সেটি রোপণ করুন। (মুসনাদে আহমদ)

অপ্রয়োজনে গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ। যে ব্যক্তি পথচারী ও প্রাণীদের আশ্রয় দেয় এমন কুল গাছ কেটে ফেলে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। (সুনানে আবু দাউদ)

কীভাবে গাছ লাগাবেন ও সংরক্ষণ করবেন:

বাড়ির উঠোন, গেট, রাস্তা বা খেলার মাঠে উপযোগী জায়গা বেছে নিন।

শহুরে বাড়িতে বারান্দা বা ছাদেও চারাগাছ লাগাতে পারেন।

গাছের পরিচর্যা করুন, প্রয়োজনীয় পানি ও সার দিন।

গাছ বড় হলে ফলের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন।

প্রতিবেশী ও দরিদ্রদের জন্য হাদিয়া বা সদকা হিসেবে ব্যবহার করুন।

অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকুন। যদি বাধ্য হয়ে কেটে ফেলতে হয়, তবে অন্য জায়গায় নতুন গাছ রোপণ করুন। প্রকৃতিকে যে ক্ষতি করেছেন, তা পূরণ করার চেষ্টা করুন।

সংক্ষিপ্ত বার্তা: গাছ লাগান, সংরক্ষণ করুন, পরিবেশ বাঁচান – এটি শুধু প্রকৃতিরই নয়, আপনার ঈমানেরও সদকা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন