বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৫৭ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এর আগে ভোর ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে মহান বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে উৎসবের আমেজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে নগরীর বিভিন্ন সড়ক ও স্থাপনা, যা নগরবাসীর মধ্যে বাড়তি আনন্দ ও দেশপ্রেমের আবহ সৃষ্টি করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন