পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার তিন দিনের জন্য বাংলাদেশে পৌঁছেছেন। বিপিএলের ১২তম আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব পালন করবেন তিনি। বিপিএল শুরুর আগে এ কারণে শোয়েব দেশে আগমণ করেছেন।
দেশে এসে শোয়েব আখতার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশে পেস বোলিং কোচের দায়িত্ব নেবেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, “শন টেইট বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা পেস বোলিং কোচ। তারকা থাকলে আমার প্রয়োজন হয় না। সে একজন অসাধারণ কোচ এবং ভালো মানুষ। যদি আমি আসি, সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে আসতে চাইব। সুযোগ এলে ভাবব, তবে হাতে বেশি সময় নেই। শন টেইটই সেরা।”
তিনি জাতীয় দলের পেসার নাহিদ রানার প্রশিক্ষণ নিয়ে বলেন, “নাহিদকে নিয়মিত ট্রেনিং চালিয়ে যেতে হবে। শরীরকে চাপ নিতে হবে। যদি মাসল এবং পেসের সঙ্গে চিন্তাভাবনা ঠিক থাকে এবং আত্মবিশ্বাস থাকে, সে বিশ্বের সেরা পেসারদের একজন হতে পারবে। তাসকিনেও একই বৈশিষ্ট্য রয়েছে। সে এখন ভালো ছন্দে আছে।”
১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর স্মৃতি স্মরণ করে শোয়েব বলেন, “আমরা সেই ম্যাচ খেলেছি। এরপর দুই দেশের ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। বাংলাদেশ সবসময় জিততে চায় এবং ক্রিকেটকে ভালোবাসে। ছোট দল হলেও যখন ভালো করে, আমার ভালো লাগে।”
শোয়েব আখতার বাংলাদেশে এসে ক্রিকেটপ্রেমীদের মাঝে উচ্ছ্বাস তৈরি করেছেন এবং বিপিএলে তার উপস্থিতি আলোচিত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

