মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। বিমান সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য অনুযায়ী, তিনি এবং তার পরিবারের তিনজন সদস্য, ব্যক্তিগত ও সরকারি সহকারী ও প্রেস সচিবসহ মোট ছয়জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন। এরইমধ্যে দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানটি ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

প্রায় দেড় যুগ পর তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করার লক্ষ্যে বিএনপি বিশেষ আয়োজন করছে। তারেকের প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক দায়িত্বে রয়েছেন সালাহউদ্দিন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বিমানবন্দর পরিদর্শন করে।

প্রতিনিধিদল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম।

সালাহউদ্দিন আহমদ জানান, দলের নিরাপত্তা টিম সরকার সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলাদাভাবে সমন্বয় করে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি তদারকি করছে।

বিএনপি নেতাদের উদ্যোগে বিমানবন্দর ও এর আশেপাশে উপযুক্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে দেশের ফিরাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন