মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হাদি ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হাদির হত্যাকাণ্ডকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, রাজনৈতিক সহিংসতা যে কত বড় মানবিক ক্ষতি ডেকে আনে, এ ঘটনা তা আবারও প্রমাণ করল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

তারেক রহমান আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা আর না ঘটে এবং বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষতিগ্রস্ত না হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন