সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তরুণ উদ্যোক্তা ও প্রান্তিকদের জন্য ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ প্রতিষ্ঠার উদ্যোগ

ডেস্ক রিপোর্ট।।

সরকার দেশের তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিশেষ ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি প্রণীত হয়েছে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া।

খসড়া চূড়ান্তকরণের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খসড়ার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও সংশোধনের প্রস্তাব দেন। তবে সূত্রের খবর, খসড়াটিতে কিছু অসঙ্গতি ও বাস্তবায়ন সংক্রান্ত চ্যালেঞ্জও লক্ষ্য করা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়গুলো সমাধানের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে ১০ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বহু বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজন ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল। তবে আগে কোনো সরকার এই উদ্যোগকে পূর্ণ গুরুত্ব দেননি। এবার এই খসড়া অধ্যাদেশ বাস্তবায়ন হলে দেশের তরুণ ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন