বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।
শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
শায়রুল কবির খান আরও বলেন, তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ওই সময় তিনি বৈঠকের সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

