বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শোক

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এসব দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক শোকবার্তা প্রকাশ করে।

ইইউ দূতাবাস জানিয়েছে, “শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং তার পরিবার, বন্ধু ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাই।”

যুক্তরাষ্ট্রের দূতাবাস শোকবার্তায় উল্লেখ করেছে, “যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।”

অন্যদিকে যুক্তরাজ্য হাই কমিশন জানিয়েছে, “তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শরীফ ওসমান হাদি মারা যান।

গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরপরই হাদির ওপর সন্ত্রাসী হামলা হয়। তিনি ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন