ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে ও নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “কেউ যেন এই ঘটনা রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে। সকলকে সজাগ থাকতে হবে।”
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতাকর্মী উপস্থিত রয়েছি। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণ করুন।”
তিনি আরও বলেন, “আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন এই ঘটনাকে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। নির্বাচন পেছানো বা বানচাল করার কোনো ষড়যন্ত্র যাতে সংঘটিত না হয়, এজন্য দেশের জনগণকে সজাগ থাকতে হবে।”

