রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়ার্দার (৩৩) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (রাত) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়তের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আশিষ জোয়ার্দার। এ সময় দুই থেকে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইয়ের একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আশিষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশিষ জোয়ার্দার মাগুরা সদর উপজেলার পাতুরিয়া গ্রামের বাসিন্দা এবং অমল জোয়ার্দারের ছেলে। তিনি রাজধানীতে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন