রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মুম্বাইয়ে গাড়ি দুর্ঘটনার পর সানবার্নে নোরা ফাতেহির মঞ্চে আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট।।

বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল নোরা ফাতেহি মুম্বাইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার পরও সানবার্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। শনিবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নোরা সামান্য আহত হয়েছেন।

মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় থাকা একজন চালক তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নোরার গাড়িতে সজোরে ধাক্কা মারেন। প্রাথমিকভাবে জানিয়েছিলো, নোরার বড় ধরনের আঘাত হয়নি। পরে নোরা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় জানান, “আমি ভালো আছি, সুস্থ আছি। গাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়, মাথায় সামান্য চোট লেগেছে। তবে বড় কোনও ক্ষতি হয়নি। ভাগ্য ভালো ছিল বলেই বেঁচে গেছি। সবাইকে অনুরোধ, দয়া করে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।”

চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই নোরা সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নেন। তিনি বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটারের সঙ্গে পারফর্ম করে দর্শকদের মন জয় করেন।

সানবার্ন ফেস্টিভ্যাল সাধারণত গোয়ায় আয়োজন করা হলেও চলতি বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শুরু হওয়া তিন দিনের এই উৎসব শেষ হচ্ছে আজ, ২১ ডিসেম্বর। ২০০৭ সালে প্রথমবার শুরু হওয়া সানবার্ন বিভিন্ন বছর গোয়া ও পুনেতে আয়োজন করা হলেও এবার মুম্বাইয়েই অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিতর্ক ও সমস্যা লক্ষ্য করা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন