মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার করতে হবে, বন্দুকযুদ্ধের নাটক চাই না: ইনকিলাব মঞ্চ

ডেস্ক রিপোর্ট।।

শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে খুনিকে জীবিত গ্রেফতার করার দাবি জানানো হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক পোস্টে এ দাবি জানানো হয়।

পোস্টে বলা হয়, “বন্দুকযুদ্ধ বা অন্য কোনো নাটক আমরা চাই না। খুনিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত গ্রেফতার করুক এবং যথাযথ বিচার নিশ্চিত হোক।”

ইনকিলাব মঞ্চ একই সঙ্গে হত্যাকারীর দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় শহীদ হাদি চত্বর (শাহবাগ) থেকে শহীদ মিনার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে, হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান রাহুলের দেশত্যাগে আদালত আজ (২১ ডিসেম্বর) নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্প্রতি জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন