রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

শান্তর কাঁধে রাজশাহীর দায়িত্ব

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন বিপিএলের (বিপিএল ২০২৫) জন্য অভিজ্ঞতা ও তরুণ খেলোয়াড়ের সমন্বয়ে দল গঠন করেছে রাজশাহী ওয়ারিয়র্স। জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি।

ফেসবুকে প্রকাশিত এক পোস্টে ফ্র‍্যাঞ্চাইজিটি জানিয়েছে, নিলামের আগে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলভুক্ত করা হয়েছিল শান্তকে।

দলে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও আকবর আলীর পাশাপাশি তরুণ প্রতিভাবান খেলোয়াড় তানজিদ হাসান তামিম ও পাকিস্তানের সাহিবজাদা ফারহানকেও রাখা হয়েছে।

বিপিএলের দ্বাদশ আসর আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে। উদ্বোধনী দিনে রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে।

রাজশাহী ওয়ারিয়র্সের পূর্ণ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান, জিমি নিশাম।

রাজশাহী ওয়ারিয়র্সের নতুন স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণ শক্তির সমন্বয়কে মূল লক্ষ্য হিসাবে রাখা হয়েছে, যা আসন্ন টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন