বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির কার্যালয়ে বিকেল ৩টার দিকে সালাহউদ্দিনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য তারেক রহমান নির্বাচনী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

