মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

সরকারের প্রস্তাবিত গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

ডেস্ক রিপোর্ট।।

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তালিকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম থাকলেও তিনি এই নিরাপত্তা সুবিধা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ডাকসু হামলার ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অবস্থান জানান।

নুরুল হক নুর বলেন, যে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জনসমক্ষে নিজ কার্যালয়ের সামনে হামলার শিকার হয়েছে, সেই হামলাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান তিনি গ্রহণ করবেন না।

তিনি আরও বলেন, শুধুমাত্র নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত না হলে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন