কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছ থেকে এনসিপির সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উপজেলা ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়কারী শামিম কাউছার ও সাইফুল ইসলাম শামিম, দলের সদস্য কাজী নাসির মিয়া, রাফসান সিদ্দিকী, হৃদয় ইসলাম, তুষার মোল্লা, শহীদ তন্ময়ের বাবা শফিকুল ইসলাম এবং শহীদ ছাব্বিরের মা রীনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চারটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

