মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমান ছাড়া কেউ বক্তব্য দেবে না সংবর্ধনা অনুষ্ঠানে

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবর্ধনা অনুষ্ঠানে শুধুমাত্র তিনি নিজেই বক্তব্য রাখবেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা সাধারণ মানুষের জন্য অসুবিধার সৃষ্টি করে। “তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে আমরা তার নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করেছি, তবে পুরোপুরি সফল হতে পারিনি,” বলেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি চিকিৎসাধীন মায়ের কাছে যেতে চান, এছাড়াও পিতা ও ভাইয়ের কবর জিয়ারত করতে চান। সেই কারণেই তিনি নিজের স্বদেশ প্রত্যাবর্তনের দিন নির্ধারণ করেছেন এমন সময়ে যা টানা তিন দিনের সরকারি ছুটির মধ্যে পড়ে।

সালাহউদ্দিন আহমেদ জানান, রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যান এবং মানিকমিয়া অ্যাভিনিউতে কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি। পরিবর্তে সংবর্ধনার অনুষ্ঠান হবে রাজধানীর একপাশে প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের সার্ভিস লেনে। সেখানে শুধু দেশের মানুষের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া, পাশাপাশি দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন