মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

২৬ ডিসেম্বর নতুন কমিটি পাচ্ছে ছাত্রশিবির

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। এ সম্মেলনে সংগঠনটির আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেওয়া হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) ছাত্রশিবিরের প্রচার বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রশিবিরের সব সদস্য অংশগ্রহণ করবেন।

সম্মেলনের কার্যক্রম সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। উদ্বোধনী অধিবেশন শেষে প্রারম্ভিক বক্তব্য এবং দেশ-বিদেশের অতিথি ও বিশিষ্ট ইসলামিক স্কলারদের বক্তব্য অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় প্রথম অধিবেশন শেষ হবে।

স্বল্প বিরতির পর দুপুর ২টায় শুরু হবে সমাপনী অধিবেশন। এ পর্বে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন চূড়ান্ত করা হবে। পাশাপাশি সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের কার্যক্রম শেষ হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন