বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হিমনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকার একটি বাসা থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি প্রায় দুই মাস আগে দুবাই থেকে দেশে ফিরেছেন বলেও জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন হত্যাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন