বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বরগুনায় ১৩৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জাহিদুল ইসলাম, বরগুনা

জাহিদুল ইসলাম, বরগুনা

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে অভিযান চালিয়ে ১৩৪ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মনির হোসেন সর্দার (৫২)। তিনি বরগুনা সদর থানার গৌরিচন্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরতলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা থানার একটি দল মঙ্গলবার খাজুরতলা এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন সর্দারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন