বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ১৭ বছর পর ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিন শুক্রবার (২৫ ডিসেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, “বিশ্ববরেণ্য নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন ‘আই হ্যাভ এ ড্রিম’। আমি দেশবাসীকে বলতে চাই, ‘আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি ফর মাই পিপল’।
তিনি আরও জানান, তার পরিকল্পনা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা যেখানে নারী, পুরুষ এবং শিশু সকলে নিরাপদে ঘর থেকে বের হতে পারবে। এই লক্ষ্য অর্জনে সকলকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় লক্ষ কোটি মানুষের আশা পূরণ সম্ভব হবে বলে তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন।
অতীতে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বিগত ১৫ বছরে শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মী নয়, সাধারণ মানুষও গুম ও হত্যার শিকার হয়েছে। তিনি সদ্য শহীদ হওয়া জুলাই মাসের নায়কদের মধ্যে একজন, ওসমান হাদীকে স্মরণ করেন। তারেক রহমান বলেন, ওসমান হাদী প্রজন্মের সাহসী প্রতিনিধি ছিলেন, যিনি দেশের মানুষের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
এছাড়া ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের ঋণ শোধ করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি সতর্ক করেছেন যে, আধিপত্যবাদীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাই সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

