বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সৌমেন ঘোষ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন ঘোষ বিলাসকে সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সৌমেন ঘোষকে নগরের ইসলামিয়া কলেজ ছাত্রলীগের নেতা হিসেবেও চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, তিনি হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিজেন্দ্র ঘোষের বাড়ির আশীষ ঘোষের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, সৌমেন ঘোষের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার পরে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন