বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন টস জয়ের পর প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান। ফলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স ইনিংসের সূচনা করে।
এ আসরে এটি রাজশাহীর দ্বিতীয় ম্যাচ। এর আগে তারা সিলেট টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয়। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের জন্য এটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
দুই দলের এই লড়াইয়ে মাঠের পারফরম্যান্স নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
