মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

নিবন্ধন কার্যক্রম শেষ করে ইসি ছাড়লেন জাইমা রহমান

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে হাজির হন ডা. জুবাইদা রহমান। ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে তারা দুপুর ১২টা ৪৫ মিনিটে কমিশন ভবন ত্যাগ করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৭ মিনিটে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান ডা. জুবাইদা। একই দিনে এনআইডি কার্যক্রমে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল আনুষ্ঠানিকতা মেনে কার্যক্রম পরিচালিত হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন