মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বনানীর কবরস্থানে উপস্থিত হয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। দুপুর দেড়টার পর কবরস্থানে পৌঁছে কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন।

এরপর বনানীর সামরিক কবরস্থানে গিয়ে তার শ্বশুর, সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে তিনি অন্যান্য সামরিক কবরস্থানের কবরগুলোতেও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে আগারগাঁও নির্বাচন অফিসে যান। সমস্ত কার্যক্রম শেষ হওয়ার পর বনানীর কবরস্থানের উদ্দেশে রওনা দেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন