মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য। শনিবার (২৭ ডিসেম্বর) দলটির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

শারীরিক জটিলতার কারণে তার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র এবং ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব থাকলেও আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশে চিকিৎসা চালিয়ে যাওয়া হয়েছে।

বিএনপি নেতারা দেশবাসীর কাছে দোয়া এবং মায়ের দ্রুত সুস্থতা কামনা করার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন