বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দিয়েছে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ‘তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বিষয়টি কমিশন অনুমোদন করেছে।’
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান নিজেই ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করতে পারে।
বিএনপির নেতারা এ বিষয়ে বলেন, “এই অনুমোদন দলের কার্যক্রমে গুরুত্বপূর্ন, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে। এটি দলের নেতা হিসেবে তারেক রহমানের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছে।”

