মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ভর্তি পরীক্ষার কারণে জামায়াতের মহাসমাবেশ স্থগিত

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। দলের পক্ষ থেকে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘোষণা করা হয়েছে।

জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কারণে এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য পূর্বনির্ধারিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই সিদ্ধান্তের পক্ষে দায়িত্বপ্রাপ্ত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন