মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের সম্পদের তথ্য প্রকাশ

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানের সম্পদ অনুসারে তার হাতে নগদ ৬০ লাখ ৭৬ হাজার ৪৯৭ টাকা আছে। এছাড়া তিনি এক লাখ টাকার সমমূল্যের ১০ ভরি স্বর্ণও রেখেছেন।

তথ্য অনুযায়ী, তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যা ১১ দশমিক ৭৭ শতক জমির উপর নির্মিত এবং যার মূল্য ২৭ লাখ টাকা ধরা হয়েছে। পেশা হিসেবে তিনি চিকিৎসক হিসেবে নিজেকে উল্লেখ করেছেন।

এর ভিত্তিতে তার সম্পদের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ৭৩ হাজার ৬৪০ টাকা।

এই তথ্য তিনি নিজে নির্বাচনী হলফনামায় প্রদান করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন