মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত জানাজায় দলের পক্ষ থেকে আরও অংশ নেবেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। এ ঘটনার পর দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শোকবার্তা দেন। সন্ধ্যায় সিনিয়র নায়েবে আমিরের নেতৃত্বে একটি উচ্চ প্রতিনিধি দল গুলশানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক শোকবার্তা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোকাহত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন