রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

চীনের শেনজেন শহরের কেন্দ্রীয় মসজিদে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর চায়না বিএনপির আয়োজন ছিল এই জানাজার, যেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।

জানাজার ইমামতি করেন হারবিন ইন্সটিটিউট অব টেকনোলজির (শেনজেন) প্রফেসর প্রবাসী বাংলাদেশি ড. মাহবুব আলম।

জানাজার পর বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক কর্মসংগ্রাম নিয়ে আলোচনা করেন বৃহত্তর চায়না বিএনপির নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ওয়ালী উল্লাহ, বিএনপি নেতা হাসমত আলী মৃধা, এসএম আল-আমিন, সালাউদ্দিন রিক্তা, মনিরুল ইসলাম কবির প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং জিয়া পরিবারের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন