বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘বড় ধরনের সামরিক অভিযান’ পরিচালনা করেছে এবং এ অভিযানের অংশ হিসেবে মাদুরো দম্পতিকে আটক করে দেশটির বাইরে নেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র একটি বিস্তৃত অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে, যার মধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক করা হয়েছে।”

এ ঘটনায় ভেনেজুয়েলার সরকার বা আন্তর্জাতিক কোনো সংস্থা এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সত্যতা যাচাইয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন