মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুস সালাম বলেন, “দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটাধিকার সীমিত ছিল। স্বৈরাচার শাসন যেন পাথরের মতো বসে ছিল। আজ সেই স্বৈরাচার বিদায় নেওয়া হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করবে।”

তিনি আরও যোগ করেন, “জিয়া পরিবারের নেতৃত্বে বাংলাদেশ যখন সংকটে ছিল, তখনই গণতন্ত্র ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছিল। আমাদের লক্ষ্য আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করা। সকল সমস্যা সমাধানে তারেক রহমান নেতৃত্বে সরকার কার্যকর ভূমিকা পালন করবে।”

এর আগে শনিবার সকালে বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন। একই আসনে জামায়াতে ইসলামের প্রার্থীও বৈধ মনোনয়ন পেয়েছেন। তবে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও দুই অন্য দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন