বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সুনামগঞ্জে নলকূপ বসানোর সময় কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ায় চাঞ্চল্য

ডেস্ক রিপোর্ট।।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে হঠাৎ করে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রায়পুর গ্রামে মোফাজ্জেল হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নলকূপ বসানোর সময় মাটির গভীর অংশ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে থাকে। দ্রুতগতিতে উপরের দিকে ওঠা গ্যাস দেখে শ্রমিকরা নিরাপদ দূরত্বে সরে যান। বিষয়টি জানাজানি হলে curiosity-তে স্থানীয় মানুষও সেখানে ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা জমসেদ মিয়া বলেন, “প্রথমে আমরা বুঝতে পারিনি এটি কী, পরে বুঝতে পারি। তারপর সবাই নিরাপদ স্থানে সরে যাই। পরে ফায়ার সার্ভিসের টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় জানান, “নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে হঠাৎ দ্রুতগতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হয়। তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি প্রাকৃতিক গ্যাস নাকি অন্য কোনো পদার্থ। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে।”

ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকতে পরামর্শ দেওয়া হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন