রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-২০ বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ, ভেন্যু পরিবর্তনে আইসিসিকে ই-মেইল

ডেস্ক রিপোর্ট।।

নিরাপত্তা উদ্বেগের কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ই-মেইল পাঠানো হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে বিসিবি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল। স্কোয়াডে স্থান হয়নি নাজমুল হোসেন শান্তের; তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সহকারী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া স্কোয়াডে জায়গা হয়নি জাকের আলী অনিকেরও।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো: সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা ছিল আগামী ৭ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হতো ওয়েস্ট ইন্ডিজের। তবে নিরাপত্তাজনিত কারণে দল সরাসরি অংশগ্রহণ করবে না।

বিসিবি জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ক্রিকেটারদের নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়টি প্রধান প্রভাবক হিসেবে কাজ করেছে। ভবিষ্যতে টুর্নামেন্টে অংশগ্রহণ বা বিকল্প আয়োজন সংক্রান্ত সিদ্ধান্ত আইসিসির সঙ্গে পরামর্শক্রমে নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন