বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

দাম বাড়ল এলপি গ্যাসের

ডেস্ক রিপোর্ট।।

ভোক্তাপর্যায়ে জানুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বেরক)। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) কমিশন জানায়, নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া, অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি পেয়ে ৫৯ টাকা ৮০ পয়সা হয়েছে।

এর আগে, ডিসেম্বর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১,২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়।

বেরক জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ খরচের পরিবর্তনের কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন