রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

স্মার্টফোন হ্যাং হয়ে যাচ্ছে? অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সহজ সমাধান

ডেস্ক রিপোর্ট।।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হঠাৎ হ্যাং হওয়া বা ধীরগতি এখন সাধারণ সমস্যা। বিশেষ করে পুরনো ডিভাইস বা মেমোরি কম থাকা ফোনে এটি বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার মূল কারণ হলো ডিভাইসের মেমোরিতে চাপ বৃদ্ধি।

একাধিক অ্যাপ একসাথে চালানোর সময় যদি ডিভাইসের RAM যথেষ্ট না থাকে, তবে হ্যাং সমস্যা তৈরি হয়। এছাড়া ইন্টারনাল মেমোরিতে ভারী অ্যাপ বা গেম ইনস্টল করলেও সমস্যার সম্ভাবনা বেড়ে যায়। দীর্ঘদিন ধরে ক্যাশ, কুকিজ বা লগ ফাইল পরিষ্কার না করলে ডিভাইস ধীরগতির হয়ে যেতে পারে।

হ্যাং সমস্যা থেকে রক্ষা পেতে করণীয়
  1. ভারী অ্যাপ বা গেম ইনস্টল করার সময় সম্ভব হলে মেমোরি কার্ড ব্যবহার করুন।

  2. কম ব্যবহার হওয়া অ্যাপ আনইনস্টল করুন, যাতে RAM ও মেমোরিতে চাপ কমে।

  3. ডিভাইসের মেমোরি ফাঁকা রাখুন এবং নিয়মিত ক্যাশ, কুকিজ পরিষ্কার করুন।

  4. RAM কম থাকলে একসাথে অনেক অ্যাপ চালানোর চেষ্টা করবেন না।

বিশেষজ্ঞদের মতে, এই সহজ কিছু পরামর্শ মেনে চললেই অ্যান্ড্রয়েড ডিভাইসের হ্যাং হওয়া বা ধীরগতির সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন