রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

দীপিকা পাড়ুকোনের ৪০তম জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ উদযাপন

ডেস্ক রিপোর্ট।।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৪০ বছরে পা দেওয়ার আনন্দে এবার অনুরাগীদের জন্য নিয়েছেন বিশেষ উদ্যোগ। মুম্বাইতে জন্মদিনের অনুষ্ঠানে তিনি সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই দিনে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছেন।

অনুষ্ঠানস্থল সাজানো ছিল বড়দিনের আবহে, যেখানে চোখে পড়ছিল বিশাল ক্রিসমাস ট্রি। অতিথিদের জন্য রাখা হয়েছিল ইন্দো-ওয়েস্টার্ন খাবারের বৈচিত্র্য, চাটনী, দক্ষিণী খাবার এবং মুখরোচক ডেজার্ট। তিন তলা চকোলেট কেক কেটে জন্মদিন উদযাপন করেন দীপিকা। অনুষ্ঠানে তার পরনে ছিল ওয়াইন রঙের কো-অর্ড সেট।

দীপিকা ব্যক্তিগতভাবে অনুরাগীদের সঙ্গে কথা বলেন, সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে অন্য রাজ্য থেকে আসা অনুরাগীদের জন্য বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর ব্যবস্থা এবং বিমানের টিকিটের খরচও অভিনেত্রী নিজেই বহন করেন। পাল্টা ভালোবাসায় অনুরাগীরাও তাকে বিভিন্ন উপহার দেন।

অনুরাগীদের উদ্দেশে দীপিকা লেখেন, “ব্যস্ততার মধ্যেও সময় বের করে তোমাদের সঙ্গে দেখা করা আমার জন্য বড় প্রাপ্তি। মনে রাখো, যখন মনে হবে জীবন যথেষ্ট হচ্ছে না, তখনও আন্তরিকতা, ভালোবাসা, যত্ন এবং বিশ্রাম তোমাদের প্রাপ্য। কখনও হাল ছেড়ো না। তোমরা যা ভাবছ তার চেয়ে অনেক ভালো কাজ করছ।”

নিজের জন্মদিনে অনুরাগীদের মানসিক শক্তি যোগানোর এই উদ্যোগে একবার আরও মুগ্ধ করলেন দীপিকা পাড়ুকোন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন