সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ফেসবুক প্রোফাইল ডিসেবলের কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিসেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ তথ্য জানান।

লাইভ বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের তার ব্যক্তিগত ফেসবুক আইডিটি কিছুদিন আগেই ডিজেবল করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর দেওয়া কয়েকটি পোস্টের বিরুদ্ধে কপিরাইট ক্লেইম আসায় তার আইডিটি বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, ব্যক্তিগত প্রোফাইলটি বন্ধ হয়ে যাওয়ায় এখন থেকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমেই নিয়মিত মতামত ও কার্যক্রম তুলে ধরবেন। এর আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো বলেও উল্লেখ করেন তিনি।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের খবর সবার কাছে পৌঁছে দিতে পেজটি বেশি বেশি শেয়ার করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

এদিকে ব্যক্তিগত ফেসবুক আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগে বিঘ্ন ঘটছিল বলে জানান এনসিপির এই নেতা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন