সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানের নির্বাচনি প্রচার কার্যক্রমে মিডিয়া উপ-কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচার কার্যক্রম জোরদার করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কৃষিবিদ অধ্যাপক আবুল বাশার, সাংবাদিক এরফানুল হক নাহিদ, সাংবাদিক নাজমুল ইমাম, সাংবাদিক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মোমিন হোসেন, সাংবাদিক রাশেদুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংবাদিক আজিজুর রহমান কিরণ, মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, ডা. এম আর হাসান, কৃষিবিদ নাহিয়ান হোসেন নিনাদ, সাখাওয়াত হোসেন খন্দকার, সাংবাদিক মাহফুজ কবির মুক্তা এবং মো. আবদুল আউয়াল খান। কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ।

নেতৃবৃন্দ জানান, আসন্ন নির্বাচনে তারেক রহমানের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি তুলে ধরতে গণমাধ্যমে ইতিবাচক ও তথ্যভিত্তিক প্রচার চালানো হবে। পাশাপাশি জনমত গঠনে এবং ভুল তথ্য মোকাবিলায় মিডিয়া উপ-কমিটি সক্রিয়ভাবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

নেতারা আরও বলেন, এই কমিটির মাধ্যমে ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারণায় সংগঠিত ও কার্যকর মিডিয়া ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন