সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

ডা. তাসনিম জারার আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা ইসির

ডেস্ক রিপোর্ট।।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন চিকিৎসক ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করলে তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তার পক্ষে রায় দেয়।

এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে ভোটের মাঠে থাকছেন ডা. তাসনিম জারা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন