বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮, হারালেন ৭ জন

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ৭০ জন প্রার্থীর শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় শুনানি শেষ হওয়ার পর এ তথ্য জানানো হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ৭ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৬ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং তালিকায় থাকা প্রার্থীদের বিভিন্ন সময়ে পুনঃশুনানি দেওয়ার জন্য সুযোগ দেয়া হবে।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর করা হয়েছে।

শুনানি কার্যক্রম শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল, দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তী দিনগুলোর সূচি অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১-২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন