রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রিপন মণ্ডলের হ্যাটট্রিক, ১৩১ রানে অলআউট ঢাকা

ডেস্ক রিপোর্ট।।

বিপিএল ২০২৬-এ আরও এক হ্যাটট্রিক দেখলো ক্রিকেটপ্রেমীরা। ঢাকা ক্যাপিটালসের তরুণ পেসার রিপন মণ্ডল ইনিংসের শেষ তিন বলে ধারাবাহিক উইকেট তুলে হ্যাটট্রিকের খেলা দেখালেন।

রাজশাহী ওয়্যারিয়র্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস পুরো ২০ ওভার খেলে ১৩১ রানে অলআউট হয়। টস জিতে ব্যাট করতে নেমে ঢাকা শুরুতে উড়ন্ত সূচনা পায়, যেখানে উসমান খান মাত্র ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪১ রানে আউট হন। তবে উসমানের ব্যাতিত বাকি ব্যাটাররা বোলিং আক্রমণ সামলাতে পারেননি।

সাইফ হাসান মাত্র ১ বলে শূন্য, মোহাম্মদ মিঠুন ১৬ বলে ১৩, নাসির হোসেন ২৭ বলে ২৪, ইমাদ ওয়াসিম ১১ বলে ১১, আর শামীম পাটোয়ারী ৬ বলে ৭ রানে ফেরেন। শেষদিকে নেমে সাব্বির রহমান ১০ বলে ২ ছক্কায় ১৪ রান যোগ করেন।

ইনিংসের চমক ছিল ইনিংসের শেষ তিন বলে হ্যাটট্রিক, যেখানে সাব্বির রহমান, জিয়াউর রহমান এবং তাইজুল ইসলামের উইকেট নিয়েছিলেন রিপন মণ্ডল।

রিপন মণ্ডল ৩০ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচে হাইলাইট হয়ে উঠেছেন। আবদুল গাফফার সাকলাইনও ২৪ রানে ৩ উইকেট নিয়ে দারুণ বোলিং করেছেন।

রাজশাহী ওয়্যারিয়র্স এখন সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সুবিধা নিতে পারবে বলে মনে হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন