বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, ১০০ কেজি হরিণের মাংস ও বিপুল ফাঁদ জব্দ

ডেস্ক রিপোর্ট।।

সুন্দরবনের কাগাদোবেকী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংস ও শিকারের সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের ঘোলের খালসংলগ্ন কাগাদোবেকী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে প্রায় ১০০ কেজি হরিণের মাংস এবং প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জব্দ করা হরিণের মাংস ও শিকারের ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকী ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন