বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বার্তায় জানান, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে এ বিষয়ে সংগঠনটির অবস্থান তুলে ধরার পাশাপাশি পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে, গত জুলাই-আগস্টে সংঘটিত কথিত গণহত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে তিন দফা দাবি উত্থাপন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে বৈঠক শেষে এসব দাবি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

সংগঠনটির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—
জুলাই-আগস্টের মামলাগুলোতে যেন কোনো অভিযুক্ত ব্যক্তি জামিন, অব্যাহতি বা খালাস না পায় তা নিশ্চিত করা;
জুলাই হত্যাকাণ্ডে সহায়তাকারী ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা;
এবং সারাদেশে সংঘটিত জুলাই-আগস্টের হত্যাকাণ্ড তদন্তে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন।

সংবাদ সম্মেলনে এসব দাবির অগ্রগতি এবং ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন