বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হেফজুল মাদ্রাসা শাখার উদ্যোগে শিক্ষার্থী ও মাদ্রাসার কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে হেফজুল মাদ্রাসার একটি হলরুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারী।

হেফজুল মাদ্রাসা শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ তাহমিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল আহমেদ এবং ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং মানবিক কর্মকাণ্ডে ছাত্রসমাজের ভূমিকার প্রশংসা করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন