প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতিকে আহ্বান জানিয়ে বলেছেন, হ্যাঁ তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অসাধারণ অর্জন। এটি জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই প্রেক্ষাপটে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকর করেছি।”
ড. ইউনূস আরও উল্লেখ করেন, দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যে প্রণীত জুলাই সনদের কার্যকর বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন। “গণভোটের মাধ্যমে জনগণ তাদের ভোটের মাধ্যমে এই সনদে সম্মতি জানাতে পারবেন। এটি দেশের উন্নয়ন, বৈষম্য ও শোষণমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি জাতীয় নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেন। অধ্যাপক ইউনূসের বক্তব্য, “এই গণভোটে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তাই সকলে গণভোটে অংশগ্রহণ করুন এবং সনদে সম্মতি দিন।”

