বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট।।

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৬ জানুয়ারি রায় ঘোষণার নতুন দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।

বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে, ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ২০ জানুয়ারি দিন নির্ধারণ করেছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন