রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মায়ের শাড়িতে ফ্রেমবন্দী তাসনিয়া ফারিণ, আবেগঘন পোস্টে মুগ্ধ ভক্তরা

ডেস্ক রিপোর্ট।।

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের শাড়ি পরে তোলা কয়েকটি ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন। হাসিমুখে ক্যামেরাবন্দী ওই ছবিগুলোর সঙ্গে মায়ের শাড়ির প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে একটি আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি।

ফারিণ লেখেন, প্রত্যেক মেয়ের শাড়ির প্রতি ভালোবাসার শুরুটা হয় মাকে দেখেই। ছোটবেলায় মায়ের আলমারিভর্তি শাড়ি দেখেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। এখনো মায়ের কেনা নতুন শাড়িগুলো তিনিই প্রথম পরেন বলে জানান অভিনেত্রী।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কিছু শাড়ি তার মা কখনোই নিজের জন্য পরেননি। বরং সেগুলো যত্ন করে তুলে রেখেছেন, যেন একদিন মেয়েই সেগুলো পরতে পারে। ফারিণের মতে, মায়েরা এমনই—নিঃশর্ত ভালোবাসা দিয়ে সন্তানদের জন্য সবকিছু আগলে রাখেন।

“আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলো”—এভাবেই নিজের অনুভূতির কথা প্রকাশ করেন অভিনেত্রী।

ফারিণের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মা-মেয়ের গভীর মমত্ববোধের গল্পে আপ্লুত হয়েছেন ভক্ত ও অনুসারীরা। অনেকেই মন্তব্যে মায়ের ভালোবাসা ও ঐতিহ্যবাহী শাড়ির সৌন্দর্যের প্রশংসা করেছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন