রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মানসিকভাবে মিরাজ খুব একটা স্থির অবস্থায় ছিল না: সিলেট কোচ

ডেস্ক রিপোর্ট।।

গত বছর বিপিএলের “ম্যান অব দ্য টুর্নামেন্ট” হওয়া মেহেদী হাসান মিরাজের এবারের আসরটা কেটেছে দুঃস্বপ্নের মতো। সিলেট টাইটান্সের অধিনায়ক হিসেবে ব্যাট-বলে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হওয়ায় তিনি টুর্নামেন্টজুড়ে সমালোচনার কেন্দ্রে ছিলেন।

গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে সিলেট টাইটান্স ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। দলের প্রধান কোচ সোহেল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, “মিরাজ গত বছরের পারফরম্যান্সের সঙ্গে এবারের পারফরম্যান্স তুলনা করলে দেখা যায়, আশা অনুযায়ী খেলতে পারেননি। অধিনায়কত্বের চাপও ছিল অনেক। মানসিকভাবেও খুব একটা স্থির বা শান্ত অবস্থায় ছিল না।”

তিনি আরও উল্লেখ করেন, “খারাপ শুরু মানসিক চাপ বাড়ায়। টুর্নামেন্টের সূচি এতই টানা ছিল যে খেলোয়াড়দের নতুন করে খেলার চিন্তা করার সময়ও কম ছিল।”

মিরাজের উন্নতির জন্য বিশেষ প্রশিক্ষণ চলছে কিনা জানতে চাইলে সোহেল বলেন, “বিপিএল এক মাসের মধ্যে সম্পন্ন হয়েছে। এত ঘন ম্যাচের মধ্যে ব্যাটিং উন্নয়ন করা সত্যিই কঠিন।”

সিলেট টাইটান্সের সমর্থকরা আশা করছেন, আগামী আসরে মিরাজ আবার তার পুরনো রূপে ফিরবেন এবং দলকে নতুন সাফল্য এনে দেবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন